01726456813
Login
National Islamic School & college
হোম
ব্যাচ/কোর্স
আমাদের সম্পর্কেচেয়ারম্যানের বার্তালক্ষ্য ও উদ্দেশ্যকেন আমাদের মাদরাসাআমাদের ইতিহাসপ্রাক্তন ছাত্র
কারিকুলাম রূপরেখাসম্মানিত শিক্ষকবৃন্দএকাডেমিক ক্যালেন্ডারক্লাস রুটিনফলাফলহিফজ ট্র্যাকার (ডেমো)ইউনিফর্ম / ড্রেস কোডআচরণবিধি ও নীতিমালা
ভর্তির প্রক্রিয়াভর্তির আউটলাইনপ্রসপেক্টাসফি চার্টবৃত্তি ও মেধা মূল্যায়নভর্তি অফার ও ছাড়
ছাত্রাবাস পরিচিতিআবাসন প্রাপ্তির নিয়মাবলীআবাসন চার্জআবাসিক নীতিমালা
ছবিভিডিও
মেডিকেল সেবানিয়োগ বিজ্ঞপ্তিপরিবহন সেবাঅভিযোগ ও পরামর্শইভেন্ট ও কার্যক্রমঅর্জন ও সাফল্যডাউনলোড ও ফরমলিল্লাহ বোর্ডিংঅনলাইন পেমেন্টFAQব্লগ
নোটিশ
যোগাযোগ
ভর্তি
National Islamic School & college

কুরআন ও সুন্নাহর আলোকে শিক্ষা দিয়ে আদর্শ মুসলিম প্রজন্ম গড়ে তুলছি। নুরানী, হাফেজী ও আধুনিক শিক্ষার সমন্বয়

গুরুত্বপূর্ণ লিংক

  • চেয়ারম্যানের বার্তা
  • লক্ষ্য ও উদ্দেশ্য
  • কারিকুলাম রূপরেখা
  • নোটিশ

যোগাযোগ

House 12, Road 4, Block J Meradia bazar, Bonosree Rampura, Dhaka

01726456813

contact@nationalislamic.edu.bd

© 2025. All rights reserved. National Islamic School. All rights reserved.

পরিষেবার শর্তাবলীগোপনীয়তা নীতি

মিশন ও ভিশন

আমাদের ক্যাম্পাস

আমাদের ভিশন (স্বপ্ন)

এমন একটি প্রজন্ম গড়ে তোলা—যারা একই সঙ্গে কুরআনের হাফেজ, সহীহ আকীদার অধিকারী খাঁটি মুমিন এবং যুগের চাহিদায় দক্ষ ও আত্মনির্ভরশীল মানুষ। যে সন্তানকে আপনি আমাদের হাতে তুলে দেবেন, আমরা চাই—সে যেন দুনিয়াতে আপনার চোখের শীতলতা হয় এবং আখিরাতে আপনার জন্য সদকায়ে জারিয়া তথা চিরস্থায়ী নেকীর উৎস হয়ে থাকে।

আমাদের মিশন (লক্ষ্য)

হিফযুল কুরআনসহ বিশুদ্ধ দীনি শিক্ষার পাশাপাশি বাংলা, ইংরেজি, আরবি ও গণিতকে বিশেষ গুরুত্ব দিয়ে আত্মস্থ করানো এবং বিজ্ঞানসহ প্রয়োজনীয় জাগতিক বিষয়ে স্পষ্ট ধারণা দেওয়ার মাধ্যমে কুরআন-সুন্নাহর গভীর জ্ঞানসম্পন্ন, যুগসচেতন, দক্ষ আলেম ও বিচক্ষণ দা‘ঈ ইলাল্লাহ তৈরি করা।

এই মহান স্বপ্ন বাস্তবায়নে আমরা যে মূলনীতিগুলোর ওপর প্রতিশ্রুতিবদ্ধ:

শাস্তিমুক্ত স্নেহের তারবিয়াত

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদর্শে ভয় নয়, ভালোবাসা ও মমতা দিয়ে সন্তানের চরিত্র গঠন করা হয়। এখানে শারীরিক বা মানসিক কোনো শাস্তির স্থান নেই।

মজবুত আকীদা ও আমলি জীবন

সহীহ আকীদা, তাজবীদসহ সুন্দর তিলাওয়াত এবং দৈনন্দিন সুন্নাহর আমলকে শিক্ষার্থীর জীবনের অভ্যাসে পরিণত করা।

দীন ও দুনিয়ার সমন্বয়

হিফজের পাশাপাশি জেনারেল শিক্ষা চালু রেখে শিক্ষার্থীর জন্য স্কুল-কলেজে ফিরে যাওয়া কিংবা উচ্চতর দীনি শিক্ষার—উভয় পথই খোলা রাখা।

আদর্শ ব্যক্তিত্ব গঠন

পিতা-মাতার প্রতি অনুগত, সমাজের প্রতি দায়িত্বশীল, সত্যবাদী ও আমানতদার একজন প্রকৃত মানুষ হিসেবে সন্তানকে গড়ে তোলা।

প্রতিটি সন্তানের প্রতি ব্যক্তিগত যত্ন

প্রতি ১০-১২ জন ছাত্রের জন্য একজন নিবেদিতপ্রাণ উস্তাদের মেন্টরিং—যাতে কোনো শিক্ষার্থী পিছিয়ে না পড়ে এবং কেউ একাকীত্ব অনুভব না করে।

শিক্ষার মান ও ধারাবাহিক উৎকর্ষ

নিয়মিত পরীক্ষা, মুরাজাআ ও অভিভাবকের সাথে অগ্রগতির রিপোর্ট-ভিত্তিক যোগাযোগের মাধ্যমে প্রতিটি শিক্ষার্থীর মানোন্নয়ন নিশ্চিত করা।
আমাদের লক্ষ্য কেবল কিছু সবক মুখস্থ করানো নয়; বরং কুরআনকে শিক্ষার্থীর হৃদয়ে গেঁথে দেওয়া—যেন তারা যুগসচেতন ও দূরদৃষ্টিসম্পন্ন বিজ্ঞ আলেম হয়ে জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে উম্মাহর সেবায় নিরত হতে পারে, ইন-শা-আল্লাহ। এই মহান মিশন বাস্তবায়নেই আমাদের প্রতিষ্ঠানের যাবতীয় প্রয়াস নিবেদিত।