এতদ্বারা অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও সম্মানিত অভিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আগামী ২৪ মে, ২০২৬ খ্রি. হতে ০৪ জুন, ২০২৬ খ্রি. পর্যন্ত বিদ্যালয়ের সকল শ্রেণির পাঠদান ও অফিস কার্যক্রম বন্ধ থাকবে।ছুটি শেষে আগামী ০৭ জুন, ২০২৬ খ্রি. রোজ রবিবার হতে যথারীতি বিদ্যালয়ের সকল কার্যক্রম পুনরায় শুরু হবে।ন্যাশনাল ইসলামিক স্কুলের পক্ষ থেকে সকলকে জানাই পবিত্র ঈদুল আযহার আগাম শুভেচ্ছা।ঈদ মোবারক!শুভেচ্ছান্তে, রবিউল ইসলামপ্রিন্সিপাল,ন্যাশনাল ইসলামিক স্কুল
বিস্তারিত পড়ুনএতদ্দ্বারা সংশ্লিষ্ট সকল শিক্ষার্থীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আজ ক্লাসে বিগত পরীক্ষার উত্তরপত্র বিতরণ করা হয়েছে। এ প্রেক্ষিতে নিম্নলিখিত নির্দেশনাগুলো অনুসরণ করার জন্য অনুরোধ করা হলো: Ø অনুপস্থিত শিক্ষার্থীদের জন্য: যেসব শিক্ষার্থী আজ ক্লাসে অনুপস্থিত থাকার কারণে উত্তরপত্র গ্রহণ করতে পারেননি, তাদেরকে আগামীকাল অবশ্যই অফিস বা সংশ্লিষ্ট শিক্ষকের কাছ থেকে উত্তরপত্র সংগ্রহ করার জন্য বলা হলো। উত্তরপত্র জমাদান: যারা ইতোমধ্যে উত্তরপত্র হাতে পেয়েছেন, তাদেরকে আগামীকালকের মধ্যে খাতাগুলো জমা দেয়ার জন্য অনুরোধ করা হইল।আদেশক্রমে,প্রিন্সিপাল,রবিউল ইসলাম
বিস্তারিত পড়ুননোটিশএতদ্দ্বারা ন্যাশনাল ইসলামিক স্কুলের সকল শিক্ষার্থী ও সম্মানিত অভিভাবকদের অত্যন্ত আনন্দের সাথে জানানো যাচ্ছে যে, আগামী ১৪ এপ্রিল ২০২৬ (১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ), রোজ মঙ্গলবার (সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত) বিদ্যালয় প্রাঙ্গণে বাঙালির ঐতিহ্যবাহী উৎসব 'পহেলা বৈশাখ' উদযাপিত হবে।অনুষ্ঠানটিকে আনন্দময় ও প্রাণবন্ত করে তুলতে শিক্ষার্থীদের জন্য নিম্নোক্ত নির্দেশনাগুলো প্রদান করা হলো:পোশাক: উৎসবের আমেজ বজায় রাখতে সকল শিক্ষার্থীকে সুন্দর ও মার্জিত পোশাকে (পছন্দমতো সাজে) উপস্থিত হতে হবে।পরিচয়পত্র: সকল শিক্ষার্থীকে অবশ্যই স্কুলের আইডি কার্ড (ID Card) সাথে আনতে হবে।বই-খাতা: ঐদিন কোনো শ্রেণিতে পাঠদান হবে না, তাই সাথে করে বই বা ব্যাগ আনার প্রয়োজন নেই।উপস্থিতি: সকল শিক্ষার্থীর জন্য অনুষ্ঠানে অংশগ্রহণ করা বাধ্যতামূলক।বিশেষ আয়োজন ও প্রতিযোগিতা:১. কবিতা আবৃত্তি: বৈশাখ ও বাংলার ঐতিহ্য নিয়ে শিক্ষার্থীরা কবিতা আবৃত্তি করবে।২. অঙ্কন প্রতিযোগিতা: নির্ধারিত সময়ে স্কুল প্রাঙ্গণে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।(প্রি-প্লে, জেকেজি: পাখা, সূর্য এবং এসকেজি, ওয়ান: ইলিশ, প্রকৃতির দৃশ্য)৩. পিঠা উৎসব: এটি আমাদের বিশেষ আকর্ষণ। প্রত্যেক শিক্ষার্থীকে বাড়ি থেকে অন্তত একটি প্রকারের দেশীয় পিঠা (Dish) তৈরি করে নিয়ে আসার জন্য অনুরোধ করা হলো।ধন্যবাদান্তে, রবিউল ইসলামপ্রিন্সিপালন্যাশনাল ইসলামিক স্কুল
বিস্তারিত পড়ুনএতদ্দ্বারা ন্যাশনাল ইসলামিক স্কুলের সকল ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ১৫ এপ্রিল ২০২৬ তারিখ থেকে স্কুলের 'প্রি-হাফ ইয়ারলি পরীক্ষা' শুরু হতে যাচ্ছে।ইনশাআল্লাহ। পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্ধারিত পরীক্ষার ফি আগামী ১১ এপ্রিলের মধ্যে স্কুল অফিসে জমা দিয়ে প্রবেশপত্র (Admit Card) সংগ্রহ করার জন্য অনুরোধ করা হলো। শ্রেণিভিত্তিক পরীক্ষার ফি নিচে দেওয়া হলো: শ্রেণির নাম পরীক্ষার ফি (টাকা) প্রি-প্লে (Pre-Play) ২৫০/- জে.কে.জি (JKG) ৩০০/- এস.কে.জি (SKG) ৩০০/- প্রথম শ্রেণি (One) ৩৫০/-
বিস্তারিত পড়ুনন্যাশনাল ইসলামিক স্কুলহাউস : ১২, রোড: ০৪, ব্লক: জে, বনশ্রী, রামপুরানোটিশতারিখ: ০৩ এপ্রিল ২০২৬এতদ্বারা ন্যাশনাল ইসলামিক স্কুলের সকল শিক্ষার্থী ও সম্মানিত অভিভাবকদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ৫ এপ্রিল ২০২৬, রোজ: রবিবার ‘ইস্টার সানডে’ উপলক্ষে বিদ্যালয়ের সকল একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে।উল্লেখ্য যে, ৬ এপ্রিল ২০২৬, রোজ: সোমবার থেকে যথারীতি নির্ধারিত সময়সূচি অনুযায়ী বিদ্যালয়ের সকল ক্লাস ও মক্তব পরিচালিত হবে।আদেশক্রমে,প্রিন্সিপাল,রবিউল ইসলাম
বিস্তারিত পড়ুনএতদ্দ্বারা ন্যাশনাল ইসলামিক স্কুলের সকল ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের জানানো যাচ্ছে যে, পবিত্র মাহে রমজান, শবে কদর, ঈদুল ফিতর এবং মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আগামী ০৮ মার্চ ২০২৬, রবিবার থেকে ২৬ মার্চ ২০২৬, বৃহস্পতিবার পর্যন্ত মোট: ১৫ দিন স্কুলের সকল একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে।ছুটি শেষে আগামী ২৯ মার্চ ২০২৬, রবিবার থেকে স্কুল যথারীতি খোলা থাকবে এবং নির্ধারিত সময়সূচী অনুযায়ী ক্লাস চলবে।সকল ছাত্র-ছাত্রী, অভিভাবক ও শিক্ষক-শিক্ষিকাবৃন্দকে পবিত্র রমজান ও অগ্রিম ঈদের শুভেচ্ছা
বিস্তারিত পড়ুনন্যাশনাল ইসলামিক স্কুলহাউস : ১২, রোড: ০৪, ব্লক: জে, বনশ্রী, রামপুরানোটিশএতদ্দ্বারা ন্যাশনাল ইসলামিক স্কুলের সম্মানিত অভিভাবকবৃন্দকে জানানো যাচ্ছে যে, ন্যাশনাল ইসলামিক স্কুলের উদ্যোগে আগামী ০১/০২/২০২৬ ইং (রোজ: রবিবার) একটি শিক্ষা সফরের আয়োজন করা হয়েছে।উক্ত শিক্ষা সফরের জন্য আগ্রহী শিক্ষার্থী ও অভিভাবকদের বুকিং কার্যক্রম শুরু হয়েছে।📅 বুকিং চলবে:২১/০১/২০২৬ ইং থেকে ২৫/০১/২০২৬ ইং পর্যন্ত।💰 খরচ:▪ প্রতি শিক্ষার্থীর জন্য: ১১০০/- টাকা▪ প্রতি অভিভাবক/অতিথির জন্য: ৬০০/- টাকা📞 বুকিং সংক্রান্ত যোগাযোগ:রবিউল স্যারমোবাইল: 01786747886বিশেষ দ্রষ্টব্য: নির্ধারিত সময়ের মধ্যে বুকিং সম্পন্ন করার জন্য অনুরোধ করা হলো। আদেশক্রমে কর্তৃপক্ষ ন্যাশনাল ইসলামিক স্কুল
বিস্তারিত পড়ুন